১২ জুলাই ২০১২ - ১৯:৩০

ইয়াসির আরাফাতের মৃত্যুর কারণ উদ্ঘাটনকারী তদন্তকারী কমিটির প্রধান ঘোষণা করেছেন যে, ইয়াসির আরাফাতকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘আব্দুল্লাহ আল-বাশির’ রামুল্লাহ’তে এক সংবাদ সম্মেলনে আল-জাজিরার তদন্ত রিপোর্টের ঘোষণা করেন। তিনি বলেন, আল-জাজিরার ঐ রিপোর্টে ফিলিস্তিনের স্বশাসিত সরকারের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে বিষপ্রয়োগে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

তিনি আরো বলেন : যে হাসপাতালে ইয়াসির আরাফাত নিহত হয়েছিলেন ফ্রান্সের সেই হাসপাতাল ইয়াসির আরাফাতের ব্যক্তিগত জিনিসপত্রে বিষাক্ত দ্রব্য পাওয়া সংক্রান্ত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছিল।

বলাবাহুল্য, তদন্তে ফলাফল হতে জানা গেছে যে, ইয়াসির আরাফাতের পোশাকে উচ্চক্ষমতা সম্পন্ন তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়ামের সন্ধান পাওয়া গেছে।#